সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আবারও বাংলাদেশের মিউজিক ভিডিওতে নারগিস

অনলাইন ডেস্ক :

ফের বাংলাদেশের গানে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। সংগীতশিল্পী আনিকার কণ্ঠে ‘পালাবি কোথায়’ শিরোনামের গানচিত্রে দেখা যাবে তাঁকে। তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। অন্যদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। মুম্বাইয়ে গানটির চিত্রধারণ হয়। ২৬ জুলাই প্রকাশিত হয় গানটির ফার্স্টলুক টিজার। দারুণ উচ্ছ্বসিত আনিকা বলেন, ‘গানটি আমার মিউজিক ক্যারিয়ারে সবচেয়ে বড় প্রোডাকশান। ইনশা আল্লাহ আমার গানটা সবার ভালো লাগবে, এমন প্রত্যাশা করছি।’ এর আগে নারগিস ফাখরি উপস্থিত হয়েছিলেন লুইপা ও শামিমের কণ্ঠে ‘মনেরই খবর’ গানে। খুব শিগগিরই ‘পালাবি কোথায়’ গানটিও মুক্তি পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।