সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মুগ্ধতা ছড়ালেন রাজ-পরী

অনলাইন ডেস্ক :

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরীমণি ও শরিফুল রাজ। এরপরই আরও একটি সুসংবাদ, মা-বাবা হতে চলেছেন এই তারকা দম্পতি। বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকেই তাদের রোম্যান্টিক মুহূর্তের বিভিন্ন ছবি শেয়ার করে আসছেন। সেগুলো দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। গত রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি আপলোড করেন পরীমণি। সেখানে তাকে দেখা গেছে রাজের সঙ্গে নান ভঙ্গিমায় পোজ দিয়েছেন। দু’জনের পরনেই সাদা রঙের পোশাক। জানা গেছে, ছবিগুলো গত শনিবার তোলা হয়েছিল। ওইদিনই তারা এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা দেখতে। সেখানে তাদেরকে ঘিরে ছিল দর্শক ও সিনেমা সংশ্লিষ্টদের উচ্ছ্বাস। আপলোড করা ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন- ‘আমার পরাণ’। সঙ্গে জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি। ছবিগুলোতে পরীমণিকে দেখা গেছে সাদা রঙের একটি গাউনে। অন্যদিকে রাজ পরেছেন সাদা শার্ট-প্যান্ড, সঙ্গে বাদামি কটি। ছবিতে পরীর বেবি বাম্প স্পষ্টভাবে দৃশ্যমান। অনাগত সন্তানের জন্যও অনেকে শুভকামনা জানিয়েছেন।