সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

জেলা প্রতিনিধি, ফেনী :
ফেনীতে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংঙ্ক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির রোডের পাশে রুহুল আমিন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহমান, মনির ও আল আমিন। তারা তিন ভাই রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানান বাড়ির মালিক রুহুল আমিন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির সেফটি ট্যাঙ্কের উপর টিনের বেড়া দিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় কাজ করতেন। বৃষ্টির কারনে তারা কাজে যায়নি এবং সেখানে ঘুমিয়েছিল। বাড়ির সেফটি ট্যাঙ্কে গ্যাস জমে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দুজন শ্রমিক গুরুতর আহত হন। উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাঙ্কের ভিতর থেকে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জনান, দীর্ঘ সময় ভবনের কাজ চলায় এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে সিসি টিভি ক্যামেরা রয়েছে। আমরা তদন্ত করছি। তবে ওই স্থান এখন নিরাপদ রয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুদ্দিন বলেন, নিহতরা তিনজনই ভাই বলে স্থানীয়রা জানিয়েছেন। আমরা তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।