সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

‘হাওয়া’ মুক্তির দিনে ‘পরাণ’র দাপট

অনলাইন ডেস্ক :

চারদিকে এখন বাংলা সিনেমার জয়জয়কার! আজ শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। নতুন এই ছবির মুক্তির দিনে আরও বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে দেখা যাবে রায়হান রাফী পরিচালিত বছরের আলোচিত ছবি ‘পরাণ’। ঈদুল আজহায় মাত্র ১১ সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘পরাণ’। মুক্তির পর থেকে চিত্র পাল্টাতে থাকে। ১১ হল থেকে পরের সপ্তাহে ৫৫ সিনেমা হল পায় মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত এ ছবি। নতুন খবর, আজ শুক্রবার থেকে নতুন ১৭টি প্রেক্ষাগৃহ সহ মোট ৬০টি প্রেক্ষাগৃহে চলবে ‘পরাণ’। ছবিটির পরিবেশক ‘দ্য অভি কথাচিত্র’র কর্ণধার জাহিদ হাসান অভি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার থেকে ৬০টি হলে চলবে পরাণ। নতুন করে যোগ হয়েছে ১৭টি হল। সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে দিনে থাকছে ১৬টি শো। লাইভ টেকনোলজিস প্রযোজিত ছবি ‘পরাণ’-এর সঙ্গে ঈদে মুক্তি পেয়েছিল অনন্ত জলিলের বড় বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’, অনন্য মামুনের ‘সাইকো’। সিনেমা হল মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, অন্য দুটি ছবিকে পিছনে ফেলে ‘পরাণ’ এর সেল রিপোর্ট শীর্ষে রয়েছে। দেশীয় দর্শকের পাশাপাশি ‘পরাণ’ চাহিদা বাড়িয়েছে প্রবাসীদেরও। লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত জানান, দেশের বাইরে ‘পরাণ’ দেখার জন্য দর্শকরা আগ্রহী হয়েছেন। বিদেশী পরিবেশকরা প্রদর্শন করতে চাইছেন। শিগগিরই ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে ‘পরাণ’।