সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিঁড়িতে বসে নিজের সিনেমা দেখলেন নায়িকা

অনলাইন ডেস্ক :

দুই পাশে সারি সারি সিটে বসে আছেন দর্শক। সবার দৃষ্টি পর্দায়। দু’পাশের সারিবদ্ধ সিটের মাঝ দিয়ে নেমে গেছে সিঁড়ি। লাল রঙের কার্পেটে মোড়ানো সিঁড়িতে বসে আছেন এক নারী ও পুরুষ। দর্শকদের মতো তাদের দৃষ্টিও রুপালি পর্দায়। কিন্তু মজার বিষয় হলো সিঁড়িতে বসে থাকা এই নারীটি অন্য কেউ নন। তিনি ‘হাওয়া’ সিনেমার নায়িকা নাজিফা তুষি। শুক্রবার (২৯ জুলাই) সারা দেশে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের আলোচিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকে নাওয়া-খাওয়া ভুলে সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় পার করছেন সিনেমা সংশ্লিষ্টরা। শুক্রবার (২৯ জুলাই) সিনেমাটি মুক্তির পর বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন সিনেমাটির টিম। আর প্রেক্ষাগৃহ ঘুরতে গিয়ে সিঁড়ি বসে নিজের সিনেমাটি দেখেন তুষি। আর ওই মুহূর্তে ফ্রেমবন্দি হওয়া ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেন এই অভিনেত্রী। ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘হাওয়া’ সিনেমাটি। এরমধ্যে স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ২৬টি করে শো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। তারমধ্যে সিনেমাটির প্রথম দুই দিনের টিকিট সোল্ড-আউট। এ খবর কারো অজানা নয়। তাই সিঁড়িতে বসে নায়িকার সিনেমা দেখা নিয়ে অনেক নেটিজেন প্রশ্ন করেছেনÑ‘টিকিট না পেয়ে সিঁড়িতে বসে সিনেমা দেখছো তুষি?’ যদিও বিষয়টি তা নয়। ‘হাওয়া’ সিনেমা প্রথম থেকেই আলোচনায় রয়েছে। এরমধ্যে সবচেয়ে প্রশংসিত হয়েছে হাশিম মাহমুদের কথা ও সুরের গান ‘সাদা সাদা কালা কালা’র জন্য। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑচঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল ম-ল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড।