সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাকিস্তানে মৌসুমী বৃষ্টিতে নিহত ৩৫৭, আহত ৪ শতাধিক

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে ভারী মৌসুমী বৃষ্টিপাতে কমপক্ষে ৩৫৭ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে।
এনডিএমএ সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, ১৪ জুন থেকে পাকিস্তান জুড়ে ভারী মৌসুমী বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে প্রাণহানির পাশাপাশি অবকাঠামো, রাস্তা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনডিএমএ’র হিসাব অনুযায়ী, ২৩ হাজার ৭৯২টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া বৃষ্টিতে কয়েক ডজন সেতু ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার এক টুইটবার্তায় বলেছেন, পাকিস্তান জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং বর্তমান আকস্মিক বন্যার সমস্যা মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চল যেখানে বৃষ্টি ও পরবর্তী বন্যায় ১০৬ জন মারা গেছেন। এছাড়া সিন্ধু প্রদেশে ৯০ জন, পাঞ্জাব প্রদেশে ৭৬ জন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৭০ জন এবং দেশের অন্যান্য অংশে ১৫ জন নিহত হয়েছেন।