সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

পাবনায় বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের চাপায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাশিনাথপুরের করিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) এবং আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিুকুল ইসলাম জানান, তারা দাওয়াত খেয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে করিয়াল এলাকায় ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরেকজন মারা যান।
দুর্ঘটনা কবলিত ভ্যানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুল কাসেম আজাদ।

—ইউএনবি