সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

মানিকগঞ্জে মাদক ব্যবসায়ীসহ প্রায় ১৪ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইরে প্রায় ১৪ লক্ষ টাকার মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আট করা হয়েছে। সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন থেকে সোমবার মধ্যরাতে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের সাথে ১৩০ গ্রাম হেরোইন ও ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিংগাইর উপজেলার চারাভাঙ্গা এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে নায়েব আলী (৪০) এবং একই উপজেলার কালিনগর এলাকার মৃত রওশন আলীর ছেলে মুনছের আলী (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা এবং বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন এবং ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৩ লক্ষ ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটকের পর সিংগাইর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে কোর্টে পাঠানো হবে।