সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পেলোসি

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ান গেছেন। ২৫ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা তাইওয়ানে গেলেন। খবর সিএনএনের।

সিএনএনকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ন্যান্সি পেলোসি তাইওয়ানে মঙ্গলবার রাতে থাকবেন। বুধবার তিনি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন।

এর আগে ন্যান্সি পেলোসি যদি তাইওয়ানে সফর করেন তাহলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে সতর্ক করে চীন।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পেলোসি তাইওয়ানে পৌঁছানোর পর চীন ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থান নেয়।

প্রসঙ্গত, তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র নয়, বরং নিজেদের বিচ্ছিন্ন অঞ্চল বলে দাবি করে আসছে চীন। তাই পেলোসির তাইওয়ান সফরকে যুদ্ধের প্ররোচনা বলে অভিযোগ করছে বেইজিং।