সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

বগুড়ায় সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুরের প্রতিবাদে দিনব্যাপী ধর্মঘটের ডাক

ফাইল ছবি

রবিবার গ্যাস না পেয়ে জেলায় সিএনজি ফিলিং স্টেশনে ভাঙচুরকারী আসামিদের গ্রেপ্তারের দাবিতে বগুড়ায় বৃহস্পতিবার ভোর থেকে সন্ধ্যা ধর্মঘট ডেকেছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় কমিটি।

সোমবার রাতে সংগঠনটির জরুরি বৈঠকে এ ধর্মঘট কার্যকর করার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল হক।

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন জানান, আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় দিনব্যাপী ধর্মঘট পালন করবেন তারা।

সরকারি নির্দেশে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ফিলিং স্টেশন বন্ধ থাকায় রাত ১০টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় গ্যাস না দেয়ায় পাঁচ থেকে ছয় জন যুবক মেসার্স বগুড়া ফিলিং স্টেশনের এক নিরাপত্তারক্ষীকে মারধর করে। তখন যুবকেরা স্টেশন ভাঙচুর করে এবং ৭০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

—ইউএনবি