সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

ফাইল ছবি

জেলার নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে ৬৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার মায়াঘাসি পাহাড়ের পাথরছিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসী গ্রামের ছমেদ আলী মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

তিনি বলেন, সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন ছমেদ আলীর সন্ধানে পাহাড়ে খুঁজতে যান। এসময় স্থানীয়রা তার লাশ দেখতে পান। পরে আমাদেরকে জানানো হয়।

—ইউএনবি