সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইউএসএআইডির লরা ডব্লিউ বুশ পুরস্কার পাচ্ছেন মাহমুদা

বৈশ্বিক নারী সমতার অগ্রগতিতে ভূমিকার জন্য মাহমুদা রহমান খানকে ইউএসএআইডির লরা ডব্লিউ বুশ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার ইউএসএআইডি বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে।

মাহমুদা ইউএসএআইডিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে এশিয়া অঞ্চলের এবং বাকি বিশ্বের জেন্ডার বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি ১৭ বছর ধরে নারী সমতার ক্ষেত্রে অবদান রেখেছেন।

মাহমুদার অনেক অর্জনের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে সহযোগিতা বাড়ানো, নারীর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বিকাশে সরকারকে সাহায্য করা, সরকারের বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনায় লিঙ্গ সমতাকে একীভূত করা, ২০০৬ সালে দূতাবাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু করার মতো নানা কার্যক্রম।

মাহমুদা ইউএসএআইডি এবং দূতাবাসের কর্মীদের পাশাপাশি ইউএসএআইডির অংশীদারদের সক্ষমতা তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের কাজে লিঙ্গ সমতার বিষয়টি যুক্ত করতে সাহায্য করেছেন।

ইউএসএআইডি তাদের ফেসবুক পেজে মাহমুদাকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘আমরা আপনার জন্য গর্বিত। ইউএসএআইডি ও দূতাবাস ঢাকা এবং বাংলাদেশে লিঙ্গ সমতার জন্য আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

—-ইউএনবি