সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

অনলাইন ডেস্ক :

মিশরের দক্ষিণাঞ্চলের সোহাগ প্রদেশের মরুভূমি এলাকায় মঙ্গলবার গভীর রাতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোহাগ প্রদেশের গভর্নর তারেক আল-ফিকি সিনহুয়াকে বলেন, ‘আহতদের সোহাগ পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ১৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে ছুটে গেছে।’

তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মাইক্রোবাস বেপোরোয়া গতিকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে।

মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা রাস্তা ও ট্র্যাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণেই এসব দুর্ঘটনা ঘটে।

গত কয়েক বছর ধরে সড়কে দুর্ঘটনা কমাতে মিশর পুরনো রাস্তা সংস্কার, নতুন রাস্তা এবং সেতু নির্মাণ করছে।