সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

তাইওয়ানকে ছুড়ে ফেলবে না যুক্তরাষ্ট: পেলোসি

এপি, তাইপে :

চীনের অব্যাহত হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কখনো তাইওয়ানকে ছুড়ে ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাত করার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেলোসি বলেন, ‘আজ বিশ্ব গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে একটি পছন্দের মুখোমুখি। তাইওয়ানে এবং সারা বিশ্বে গণতন্ত্র রক্ষার জন্য আমেরিকার দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে।’

এর আগে চীনের অব্যাহত হুমকির মধ্যেই মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছেন যুক্তরাষ্ট্রের স্পিকার।

পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং বিদেশি সরকারি কর্মকর্তাদের সফরকে দ্বীপের সার্বভৌমত্বের স্বীকৃতি হিসেবে দেখে।

পেলোসির আগমনকে ঘিরে তাইওয়ান সীমান্তের আকাশসীমায় একাধিক সামরিক অভিযান এবং মহড়ার ঘোষণা দিয়েছে চীন।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চীনা সেনাবাহিনী ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত একাধিক জায়গায় লাইভ-ফায়ার ড্রিল পরিচালনা করার পরিকল্পনা করেছে।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে বলেছেন, ‘তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা তার জাতীয় বিশ্বাসযোগ্যতাকে দেউলিয়া করছে।’