সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

স্টার সিনেপ্লেক্সে লুঙ্গি পরে সিনেমা দেখতে বাধা নেই: কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক :

লুঙ্গি পরে সিনেমা দেখতে স্টার সিনেপ্লেক্সে কোনো বাধা নেই, আগেও কোনো নিষেধাজ্ঞা ছিল না―এমনটাই জানাল কর্তৃপক্ষ। বুধবার লুঙ্গি পরে এক ব্যক্তি টিকিট কাটতে যাওয়ায় তার কাছে টিকিট বিক্রি না করার একটি ভিডিও ভাইরাল হলে এর পরিপ্রেক্ষিতে এক বিবৃতি প্রকাশ করে স্টার সিনেপ্লেক্স। বিবৃতিতে বলা হয়, স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সব সময় স্বাগত। ভিডিও ভাইরালের ঘটনা দুর্ভাগ্যজনক ভুল বলে আখ্যায়িত করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তারা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল-বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত এবং আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই ভদ্রলোককে তাঁর পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরাণ’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এ ছাড়াও আমরা এই ঘটনাটি তদন্ত করছি যেন ভবিষ্যতে এ ধরনের ভুল-বোঝাবুঝি না হয়। এর আগে গতকাল রাতে ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, ঢাকার সনি সিনেমা হলে ‘পরাণ’ সিনেমা দেখতে যান লুঙ্গি পরিহিত এক ব্যক্তি। জানা যায়নি তার নাম ও পরিচয়। লুঙ্গি পরা থাকায় তার কাছে টিকিট বিক্রি করেনি হল কর্তৃপক্ষ। পরে সেই ব্যক্তি সিনেমা না দেখেই মনে কষ্ট নিয়ে বের হয়ে যান। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, হাফহাতা সাদা শার্ট ও লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তার বয়স আনুমানিক ৬০ বছর। সেই ভিডিওতে তাকে একজন প্রশ্ন করেন, আপনার কাছে টিকিট বিক্রি করেনি কেন? লুঙ্গি পরা ব্যক্তিটি বলেন, ‘আমি লুঙ্গি পরা। লুঙ্গি পরেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করবে না। ’কিছুক্ষণ পর তাঁকে আবার প্রশ্ন করা হয়, তাহলে এখন সিনেমা দেখবেন কিভাবে? লুঙ্গি পরা ব্যক্তি বলেন, ‘এখন চলে যাব। চলে যাচ্ছি। ’ বয়স্ক ওই ব্যক্তিকে দেখা যায় হাসিমুখে বের হয়ে যেতে। তার মুখে হাসি থাকলেও এমন ঘটনায় ব্যথিত ‘পরাণ’ পরাণ ছবির নায়ক শরীফুল রাজ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।