সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আল্লু অর্জুনের পারিশ্রমিক এবার ১৭৫ কোটি রুপি

অনলাইন ডেস্ক :

চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায় সুকুমার পরিচালিত এ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বাজিমাত করেছে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হওয়ায় দ্বিতীয় পার্টে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে জোর জল্পনা চলছে। বিশেষ করে আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়ে আলোচনার শেষ নেই! কিছুদিন আগে জানা যায়, ১০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন তিনি। এবার জানা গেলো, শত কোটি নয় আরো বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই স্টাইলিশ তারকা। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘পুষ্পা টু’ সিনেমা। সিনেমাটির জন্য আল্লু অর্জুন ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। শুরুতে পরিচালক সুকুমারকে ১৮ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী পরিচালক ৭৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। এ পারিশ্রমিক ছাড়াও সিনেমাটির লভ্যাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। এ প্রতিবেদনে জানানো হয়েছে, আল্লু অর্জুন ও সুকুমার যে চুক্তিপত্রে সাক্ষর করেছেন তাত উল্লেখ রয়েছেÑ ‘পুষ্পা টু’ ব্লকবাস্টার হলে লভ্যাংশের ৪০ শতাংশ পাবেন আল্লু অর্জুন ও সুকুমার। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। সিনেমাটির বাজেট ‘সাহো’ ও ‘বাহুবলি’ দুই সিনেমার বাজেটের সমান। চলতি বছরের শুরুর দিকে ‘পুষ্পা টু’ সিনেমার কিছু অংশের শুটিং করেছিলেন পরিচালক সুকুমার। কিন্তু গল্পে পরিবর্তন আনতে চাইছেন সংশ্লিষ্টরা, এখন চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। এজন্য ওইসব দৃশ্যের শুট পুনরায় হবে। তবে কবে নাগাদ ফের শুটিং শুরু করবেন তা জানা যায়নি।