সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কবে আসছে ঝন্টুর ‘সুজন মাঝি’?

অনলাইন ডেস্ক :

বর্ষিয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হিসেবে বড় পর্দায় ফিরছেন ফেরদৌস ও নিপুণ। ছবিটির প্রযোজক আবু সাঈদ খান। এরইমধ্যে ‘সুজন মাঝি’ সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানান পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি বলেন, “আমার নতুন ছবি ‘সুজন মাঝি’। ছবিটির শুটিং শেষ হয়েছে। এখন ডাবিং কাজ চলছে। দ্রুতই সিনেমার সব কাজ শেষ করে সেন্সরে জমা দেবো। আশা করছি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর পাবে।’ ‘সুজন মাঝি’ মুক্তির তারিখের ব্যাপারে জানতে চাইলে দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘বর্তমানে সিনেমা দেখতে আবারও দর্শক প্রেক্ষগৃহে আসছে। এটা আমার কাছে খুব ভালো ভালো লাগছে। প্রযোজকরা সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। মনে হচ্ছে সোনালী দিন ফিরে আসছে। আমি চেষ্টা করছি এই বছরই ‘সুজন মাঝি’ সিনেমাটি প্রেক্ষগৃহে মুক্তি দিতে। এটি যে শ্রেণির দর্শকের জন্য নির্মাণ করেছি তাদের বিনোদিত করবে বলে প্রত্যাশা।’ এর আগে ‘স্বর্গ থেকে নরক’, ‘অবুঝ বউ’, ‘অন্তর্ধান’সহ বেশ কটি ছবিতে জুটি বেঁধেছিলেন ফেরদৌস-নিপুণ। এবার একসঙ্গে তারা দুজন শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছেন।