সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আসিফের সঙ্গে ডুয়েটে রাজি নন ন্যান্সি

অনলাইন ডেস্ক :

আসিফ আকবরের সঙ্গে ডুয়েট অ্যালবাম করার প্রশ্নই আসে না বলে জানালেন নাজমুন মুনিরা ন্যান্সি। শুধু তাই নয়, তাঁর সঙ্গে আসিফের পূর্বের করা অন্যায়, মিথ্যাচার কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন ন্যান্সি। আসিফের সঙ্গে দেখা-সাক্ষাতের বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখা উপলক্ষে অনেক তারকার মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ন্যান্সি বলেন, শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয়; কিন্তু ওনার আমার সঙ্গে করা পূর্বের ধারাবাহিক মিথ্যা ও অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি, আইনের দ্বারস্থ হওয়ার পর বাকি বিষয় চলমান আদালতের বিচারপ্রক্রিয়া, আদালত যা সিদ্ধান্ত নেবেন তা-ই হবে। আসিফ আকবরের সঙ্গে যৌথভাবে গান করবেন না স্পষ্টভাবে জানিয়ে গায়িকা বলেন, আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনাপ্রতিষ্ঠান থেকে আসেনি, এলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। নিজের প্রাপ্য সম্মানী চেয়ে ন্যান্সি বলেন, আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তাঁর নিজস্ব ইচ্ছা, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়। কদিন আগে আসিফ-ন্যান্সির দেখা হয়েছিল। এ প্রসঙ্গে আসিফ আকবর নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। যার ফলে ভক্তরা মনে করেছিলেন, দুজনকে ফের এক ফ্রেমে দেখা যাবে।