সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

মানিকগঞ্জে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভা

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ :
মানিকগঞ্জে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী প্রকৌলশীর দপ্তরের আয়োজনে মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে বৃহস্পতিবার অর্ধদিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.ফয়জুল হকের সভাপতিত্বে সভায় ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস, ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ, মানিকগঞ্জের সিনিয়র সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূইয়া ও সহকারি প্রকৌশলী মো.ইমরুল হাসানসহ সংবাদকর্মী, ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
প্রভাস চন্দ্র বিশ্বাস বলেন, সরকারের নির্দেশনায় এবং স্থানীয় সরকার বিভাগের প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের রাস্তা-ঘাটের কাজের গুনগত মান ঠিক রাখতে হবে। কারন প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন রাস্তা-ঘাটের উন্নয়নের পিছনে। এখানে অনিয়মের অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে। সুতরাং সকলকে দায়িত্ব নিয়ে সঠিক কাজ করতে হবে।