সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গঙ্গাচড়ায় কোভিড-১৯ প্রতিরোধে টাউনহল মিটিং

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে বৃহস্পতিবার (৪ঠা আগষ্ট) টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মিটিংয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান অতিথি হিসেবে করোনা মোকাবেলায় নিজ বিভাগের সেবা, অভিজ্ঞতা, প্রশ্নের উত্তর, মতামত ও পরামর্শ প্রদান করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্টের এরিয়া ম্যানেজার সামসুদ্দিনের উপস্থাপনায় টাউনহল মিটিংয়ে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবা বিভাগের আরো ৩ জন করে প্রতিনিধি, ইমাম, শিক্ষক, সুজনের প্রতিনিধি, নারীনেত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ ও নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের বিষয় তুলে ধরেন। শেষে সবার মতামত ও পরামর্শে সুনির্দিষ্টভাবে করণীয় নির্ধারণ করা হয়।