সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

‘জোকার’ ভক্তদের জন্য সু-খবর

অনলাইন ডেস্ক :

সমাজের কষাঘাতে মানসিক বিকারগ্রস্ত হওয়া আর্থার ফ্লেককে আবারও দেখা যাবে পর্দায়। ২০১৯ সালে বিশ্বব্যাপী সাড়াজাগানো সিনেমা ছিল ‘জোকার’। সাইকোলজিক্যাল এই থ্রিলারটির সিকুয়েল দেখার দাবি দীর্ঘদিনের। শুরুতে সিকুয়েল হবে না বলে জানালেও এবার ভক্তদের সেই অপেক্ষার পালা শেষ হতে চলল। গত বুধবার ফিল্ম ডিস্ট্রিবিউটর ওয়ার্নার ব্রোসের একজন মুখপাত্র জানিয়েছেন, ২০২৪ সালের ৪ অক্টোবর সিনেমাটির সিকুয়েল মুক্তি পাবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে সিনেমাটির পরিচালক টড ফিলিপস তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করেছেন একটি পা-ুলিপি। মেরুন রঙের সেই পা-ুলিপির কাভারের ওপর লেখা ‘জোকার: ফোটি আ ডিউক্স’। পরে আরেকটি ছবিতে দেখা যায়, কালো চশমা আর সিগারেট মুখে চিরচেনা ভঙ্গিতে সিনেমাটির চিত্রনাট্য পড়ছেন হোয়াকিন ফিনিক্স। তিনিই ‘জোকার’ সিনেমার মূল অভিনেতা। ছবি দুটিই বলে দেয়, আসছে সিকুয়েল। এটিই সিনেমার চিত্রনাট্য। স্টক সিলভার ও টড ফিলিপস এবারও যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন। ২০১৯ সালে মুক্তির পর সিনেমাটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। এ ছাড়া একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার ও বক্স অফিসে সুপার হিট তকমা খুবই কম সিনেমা ভাগ্যে জোটে। সেখানে ব্যতিক্রম ছিল ‘জোকার’। সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও পরে একাধিক উৎসবে সেরা সিনেমার পুরস্কার জেতে। সিনেমার কিছু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে- এমন বিতর্কও দেখা দেয়। কিছু দৃশ্যের মারপিট ও হিং¯্রতা নিয়ে সমালোচনা হয়। আলোচিত এ সিনেমা অস্কারে ১১টি শাখায় মনোনয়ন পেয়ে সেরা অভিনেতাসহ দুটি শাখায় পুরস্কার জিতে নেয়। ২০১৯ সালের ‘জোকার’র গল্পে দেখা যায় ১৯৮১ সালের দিকের ঘটনা। আর্থার ফ্লেক নামের ব্যর্থ এক কমেডিয়ান হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে, যে শহরের বিভিন্ন স্থানে একের পর এক অপরাধমূলক কর্মকা-ের জড়াতে থাকে। ‘জোকার’ চরিত্রটির মধ্য দিয়ে ফুটে ওঠে সমাজের নিপীড়িত ও বঞ্চিত মানুষের কষ্ট ও দুর্দশা।