সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

শুভেচ্ছা জানিয়ে ট্রলের শিকার সানিয়া

অনলাইন ডেস্ক :

সোমবার ভারতের স্বাধীনতা দিবসে সানিয়া মির্জা ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সানিয়া লিখেন, ‘শুভ স্বাধীনতা দিবস, গৌরবের ৭৫ বছর’। কেন সানিয়া ভারতকে শুভেচ্ছা জানালেন, কেন তিনি পাকিস্তানকে ১৪ অগাস্ট শুভেচ্ছা জানাননি- সেজন্য সানিয়াকে ট্রল করেছেন পাক নেটিজেনদের একাংশ। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেছেন সানিয়া। পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা না জানানোয় সানিয়ার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানিরা। সানিয়ার টুইটে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেক পাকিস্তানি। একজন লিখেছেন, ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস নিয়ে পোস্ট কোথায়?’ আরেকজন লিখেছেন, ‘পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন শুভেচ্ছা জানাননি মির্জা জি?’। আরেক পাকিস্তানি নেটিজেন লিখেছেন, ‘তোমার উচিত পাকিস্তানের স্বাধীনতা দিবসে টুইট করা। ’শোয়েব-সানিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১০ সালে। ২০১৮ সালে তাঁদের পুত্র সন্তান ইজহান আসে পৃথিবীতে। সানিয়া-শোয়েবের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয় দুই দেশে। ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ফের আলোচনায় সানিয়া-শোয়েব জুটি।