সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এককে রোমান-দিয়ার বিদায়

অনলাইন ডেস্ক :

ইসলামিক সলিডারিটি গেমসের রিকার্ভ এককে দেশসেরা দুই আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী হতাশ করেছেন। এককের পদকের লড়াইয়ের আগেই ছিটকে গেছেন তাঁরা। দুজনই বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। রিকার্ভ এককে পদকের লড়াইয়ে থাকতে পারেননি বাংলাদেশের অন্য আর্চারদেও কেউ। রোমান আইভরি কোস্ট ও উজবেকিস্তানের দুই আর্চারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেখানে উজবেকিস্তানেরই আরেক আর্চার অজুদবেক উনগালভের কাছে ৬-০ ব্যবধানে হেরে গেছেন অলিম্পিকে যোগ্যতা অর্জন করে খেলা এই আর্চার। দিয়ার লড়াই থেমেছে তুরস্কের ইয়াসমিন আনাগজের কাছে ৭-৩ ব্যবধানে হেরে। এই ইভেন্টে নাসরিন আক্তার শেষ ষোলোতে এবং বিউটি রায় দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন। ছেলেদের মধ্যে সাগর ইসলাম অলিম্পিক পদকজয়ী তুরস্কের মেত গ্যাজজের কাছে হেরেছেন শেষ ষোলোতেই। তুরস্কেরই একে সামেতের কাছে হেরে হাকিম আহমেদ বিদায় নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। সন্ধ্যায় কম্পাউন্ড ইভেন্টের এককের লড়াই। কম্পাউন্ড মেয়েরে দলগত ইভেন্টে অবশ্য এর মধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।