সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

রাঙ্গামাটির বাঘাইছড়ির পর্যটন নগরী সাজেকে চাঁদের গাড়ি উল্টে ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেকের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) এবং মাচালং এলাকার অনন্ত ত্রিপুরা (৪০), তিনি পেশায় শ্রমিক।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নুরুল হক জানান, বুধবার সকালে একটি চাঁদের গাড়ি কলা বোঝাই করে মাচালং বাজার থেকে বাঘাইহাটে যাওয়ার পথে নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়েপাহাড়ি খাদে পড়ে যায়। এই ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি নুরুল হক।

—ইউএনবি