সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ট্রাকচাপায় সাতক্ষীরায় আখ ব্যবসায়ী নিহত

সাতক্ষীরার দেবহাটায় বালুবাহী ট্রাকচাপায় এক আখ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৪৫) দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম তার চাষকৃত আখ জমি থেকে তোলার জন্য বাড়ি থেকে বের হন। এই সময় সখিপুর টেলিফোন অফিসের কাছাকাছি আসলে পেছন খুলনাগামী একটি বালু ভর্তি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহ আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গত ২৮ মে নিহতের ভাই আব্দুল লতিফ মৎস্য ঘেরে অবস্থানকালে বজ্রপাতে মৃত্যু হয়। দুই মাসের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

—ইউএনবি