সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

জোড়া খাসিতে ছেলের আকিকা করলেন রাজ-পরী

অনলাইন ডেস্ক :

এক বুধবারে রাজ-পরীর ঘর আলো করে জন্ম নিলো শিশুপুত্র রাজ্য। ঠিক পরের বুধবারকেই তারকা দম্পতি বেছে নিলেন ছেলের আকিকার জন্য। গত বুধবার ঘরোয়া আয়োজনে শিশুপুত্র শাহীম মুহাম্মদ রাজ্য’র আকিকা সেরেছেন শরিফুল রাজ ও পরীমনি। এ সময় দুই পরিবারের সদস্য সহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফী প্রমুখ। রাজ্যকে নিয়ে রাজ-পরীর ঘরোয়া আয়োজনের সেই মুহূর্তের কিছু ছবি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ক্যাপশনে তিনি লিখেছেন,‘পরীমনি আর রাজ এর রাজপুত্র রাজ্যের আকিকা হলো। সকালে দুটো খাসি জবাই করা হলো আর মিলাদের ব্যবস্থা ছিল। ছোট্ট পরিসরে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। অনেক আনন্দ পেলাম।’ গত বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শিশুপুত্রের জন্ম দেন পরীমনি। এরপর নিজের অফিশিয়াল ফেসবুকে ছেলের ছবি পোস্ট করে পরী জানান তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গেল বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তীতে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।