সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

জর্ডানের যুবরাজের সঙ্গে সৌদি নারীর বাগদান

অনলাইন ডেস্ক :

জর্ডানের যুবরাজ (ক্রাউন প্রিন্স) হুসেইন বিন আবদুল্লাহ সৌদি আরবের নাগরিক রাজওয়া খালেদ বিন মুসায়েদ বিন সাইফ বিন আবদুল আজিজ আল সাইফের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। জর্ডানের রাজকীয় আদালত বুধবার এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের রিয়াদে কনের বাবার বাড়িতে এ বাগদান সম্পন্ন হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে জর্ডানের রাজপরিবারের সদস্য প্রিন্স হাসান বিন তালাল, প্রিন্স হাসেম বিন আবদুল্লাহ, প্রিন্স আলী বিন হুসেন, প্রিন্স হাশিম বিন হুসেইন, প্রিন্স গাজি বিন মুহাম্মদ এবং প্রিন্স রশিদ বিন হাসান উপস্থিত ছিলেন। বাগদানের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল-হুসেইন দ্বিতীয় ও যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহকে ফোন করেছেন। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার জানিয়েছে, ফোনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জর্ডানের যুবরাজ হুসেনের বাগদানের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের সাফল্য ও সুখী জীবন কামনা করেন। খবরে বলা হয়, কনে রাজওয়া আল-সাইফ ১৯৯৪ সালের ২৮ এপ্রিল রিয়াদে জন্মগ্রহণ করেন। নিউইয়র্কের সিরাকিউজ ইউনিভার্সিটির কলেজ অব আর্কিটেকচারে পড়ার আগে তিনি সৌদি আরবে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন।