সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আলীম ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি, সিলেট :
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় সিলেট বিসিক শিল্পনগরী গোটাটিকরস্থ আলীম ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শন করেন তিনি।
এ সময় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যানআলীমুছ ছাদাত চৌধুরী (এআইপি) উপস্থিত থেকে বিভাগীয় কমিশনারকে প্রোডাকশনের সিএনসি লেজার কাটার ও প্লাজমা কাটার মেশিনসহ আরএন্ডডি ও প্রোডাকশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখান।
পরিদর্শনকালে কোম্পানীর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বিভাগীয় কমিশনারকে অবহিত করেন কোম্পানীর প্রোডাকশন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সৈয়দ মঞ্জুর রাশেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীর সেলস্ ও মার্কেটিং ম্যানেজার শফিকুল ইসলাম জিয়া, কমার্শিয়াল ম্যানেজার এম শাহিদুল ইসলাম ও ফাইয়াজ আলীম চৌধুরী।
বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন সরকারের গৃহীত কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচিতে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় তিনি কৃষি যন্ত্রপাতির কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানীতে কাস্টমসের রেয়াতি সুবিধা প্রাপ্তিতে বিদ্যমান দীর্ঘসূত্রিতা নিরসনে চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ ছাড়া বড় ধরণের আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরকারি ভর্তূকি থাকা স্বত্বেও বাকি টাকা পরিশোধ করে কৃষিযন্ত্র ক্রয়ে কৃষকদের সামর্থ্য না থাকায় এ খাতে ব্যাংকগুলোর বিদ্যমান কৃষিঋণ প্রকল্পের আওতায় কৃষকরা যাতে ঋণ পেতে পারে সেজন্যও তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।