সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রামগড়ে মামার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে মামার বাড়িতে বেড়াতে এসে পরিত্যক্ত পুকুরে ডুবে মারা গেল মোঃ শরিফুল ইসলাম ফরহাদ (১১) নামে এক শিশু।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ২ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে রামগড় পৌরসভার দক্ষিন কালাডেবায়। শরিফুল পৌরসভার সম্প্রুপাড়ার মোঃ তাজুল ইসলামের বড় ছেলে এবং উত্তর লামকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, বৃহষ্পতিবার সকালে শরিফুল দক্ষিণ কালাডেবায় মামা নুর নবীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে ও অপর দুই শিশু বাড়ির পরিত্যক্ত একটি পুকুরে গোসল করতে নামে। শরিফুল পুকুরে লাফ দিয়ে নামার পর ডুবে গেলে সঙ্গী দুই শিশু চিৎকার করে। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন,। আইনী বব্যস্থা নেয়া হচ্ছে।