সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

প্রেম নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

অনলাইন ডেস্ক :

‘নোলক’ সিনেমার প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে এই গুঞ্জনের কথা স্বীকার করেছেন নায়িকা। সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপে ইয়ামিন হক ববি বলেছেন, ‘হ্যাঁ, আমরা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আছি। তবে এখনও বিয়ের ব্যাপার সিদ্ধান্ত নেয়নি।’ জানা গেছে, ববি-সনেটের প্রেম হয় ২০১৭ সালের শেষ দিকে। শুধু প্রেম নয়, এই প্রযোজকের সঙ্গে পোপনে বিয়ে সেরেছেন ববি, এমন গুঞ্জনও আছে মিডিয়া পাড়ায়। এ প্রসঙ্গে সাকিব সনেটের ভাষ্য, ‘ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তার সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি।’ গত বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। এ দিনে এই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দেয় সনেটের ফেসবুক পোস্ট।