সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতর থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। গত বৃহস্পতিবার এফডিসির ৭ নাম্বার ফ্লোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নিজের ব্যাগ খোয়ান এই অভিনেত্রী। শুক্রবার (১৯ আগষ্ট) সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে এমন অভিযোগ করেন তিনি। অরুণা বিশ্বাস জানান, চুরি হওয়া ব্যাগের ভেতের ছিল আইফোন ১১, স্যামসাং এ৭৫ মডেলের আরেকটি মুঠোফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, ঘরের চাবিসহ গুরুত্বপুর্ণ জিনিস। এফডিসির ভেতরে বসানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে কর্মকর্তারা তার ব্যাগ উদ্ধারের চেষ্টা করছেন বলেও জানান তিনি। শুক্রবারের ঘটনার বর্ণনা দিয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে এফডিসিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর পূর্বে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় ব্যাগটা পাশেই রেখেছিলাম; কথা শেষ করে দেখি ব্যাগ নেই।’ এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণ মানুষের অবাধ বিচরণ বেড়েছে। এফডিসিতে কারা প্রবেশ করছে, কাদের সহায়তায় ঢুকছে এসব তদারকি প্রয়োজন। নাহলে এমন অনাকাক্সিক্ষত ঘটনা আরো ঘটতে পারে বলে মনে করেন অরুণা বিশ্বাস।