সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এবার বড় পর্দায় জেনি

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় মুখ নওরীন হাসান জেনি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জেনির। সরকারি অনুদানপ্রাপ্ত ‘শ্যামা কাব্য’ সিনেমার মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করছেন জেনি। সিনেমাটি নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ। সিনেমাটিতে নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে। বড় পর্দায় অভিষেকের বিষয়ে এই অভিনেত্রী বলেন ‘‘সিনেমায় অভিনয় করব না তা কখনো বলিনি। এমন একটি সিনেমায় নিজেকে দেখতে চেয়েছিলাম, যেখানে অভিনয়ের সুযোগ থাকে। ‘শ্যামা কাব্য’ সিনেমায় সেটা আছে।’’ সম্প্রতি রাজধানীর কেরানীগঞ্জ ও মানিকগঞ্জে এ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন জেনি। পরিচালক বদরুল আনাম সৌদের নির্দেশনায় প্রথমবার অভিনয় করছেন তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘কিছু পরিচালক আছেন যারা শিল্পীদের একদম দেখিয়ে দেন যে, তিনি এটা বা ওটা চাচ্ছেন। আর সৌদ ভাই এমন একজন পরিচালক তিনি শিল্পীর কাছ থেকে কী চাচ্ছেন তা বলেন না। বরং একটি চরিত্রের বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন। তারপর শিল্পীর ওপরই ছেড়ে দেন।’ এ সিনেমায় জেনির সহশিল্পী ইন্তেখাব দিনার। তার চরিত্রের নাম ওসমান। তার সঙ্গে অভিনয়ের বিষয়ে জেনি বলেন, ‘দিনার ভাই সহজাতভাবে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে আমি বহু নাটকে অভিনয় করেছি। সহশিল্পী হিসেবে তিনি অসাধারণ। মূল কথা সবদিক তিনি সত্যিকারের একজন শিল্পী।’