সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৫.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস ৪২ এবং রায়ান বার্ল অপরাজিত ৩৯ রান করেন। ভারতের পক্ষে পেসার শার্দুল ঠাকুর ৩৮ রানে তিন উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক কেএল রাহুলকে হারায় ভারত। এরপর অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল দুজনেই ৩৩ রান করে করেন।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৩৯ বলে অপরাজিত ৪৩ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছিল ভারত। এর ফলে তিন ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

একই মাঠে সোমবার দু’দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।