সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সাইনিং মানি ফেরত দিলেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এখন অভিনয় করেন ছোট পর্দায়। মঞ্চে ও টেলিভিশনে মাইক্রোফোন হাতেও দেখা যায় তাঁকে। পূর্ণিমাকে প্রতি ঈদেই একাধিক নাটকে দেখা গেলেও এবারের ঈদুল আজহায় তার ব্যতিক্রম ঘটেছে। কোরবানির ঈদের ৩-৪টি নাটকে কাজ করার কথা ছিল এই অভিনেত্রীর। কিন্তু শেষ পর্যন্ত সেই নাটকগুলো করেননি তিনি। এমনকি একটি নাটকে অভিনয়ের জন্য অগ্রিম হিসেবে নেয়া সাইনিং মানিও নির্মিতাকে বাসায় ডেকে ফেরত দিয়েছেন। প্রসঙ্গ নিয়ে পূর্ণিমা বলেছেন, ‘জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমার যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়ার কথা ছিল। আর সে কারণেই ঈদুল আজহায় ৩-৪টি নাটকে কাজ করার কথা থাকলেও তা থেকে সরে আসি। তিনি বলেন, নাটকগুলোর একটির জন্য সাইনিং মানিও নেয়া ছিল। এমনকি সময় দিতে পারব না দেখে ঈদের সপ্তাহ দুয়েক আগে এক পরিচালককে বাসায় ডেকে সাইনিং মানি ফেরত দিয়ে দেই। বাকিদের কাছেও সরি বলেছি। তবে আমেরিকায় যাওয়ার জন্য নাটক ছাড়লেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে সেখানে আর যাওয়া হয়নি পূর্ণিমার।