সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আমি নির্বাচন নিয়ে ভারত সরকারকে কিছু বলিনি: ড. মোমেন

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সাহায্যের আহ্বান জানানোর কথা অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে আমি অনেক দূরে। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি নির্বাচন নিয়ে ভারত সরকারকে কিছু বলিনি।’

সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগদানের পর মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মোমেন জানান, চলমান বৈশ্বিক অস্থিতিশীলতার আলোকে বাংলাদেশে স্থিতিশীলতা প্রসঙ্গে তার ভারত সরকারের সঙ্গে কথা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মোমেন বলেন, তিনি ভারত সরকারকে শেখ হাসিনাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন, যাতে তিনি ক্ষমতায় থাকতে পারেন।

তার এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনার জেরে পরের দিন পররাষ্ট্রমন্ত্রী এর ব্যাখ্যা দেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীকে তার সরকারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করার জন্য তিনি ভারত সরকারকে অনুরোধ করেছিলেন।

—-ইউএনবি