সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিস্তল-গুলিসহ কুষ্টিয়ায় ছাত্রদলের নেতা আটক

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণ থেকে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি)পুলিশ। সোমবার বিকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি সেক্টরের কাছ থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আটক খন্দকার তসলিম নিশাত (২২) জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।

এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে খন্দকার তসলিম নিশাতের বাবা খন্দকার টিপু সুলতান দাবি, আটকের সময় তার ছেলের কাছে কোনো অস্ত্র ও গুলি পাওয়া যায়নি।

তিনি জানান, সোমবার আদালতে একটি মামলার হাজিরা দিয়ে এসে বিজিবির ‘কিছুক্ষণ’ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা পান করছিল নিশাত। সেখান থেকে তাকে ডিবি পুলিশ আটক করে।

—ইউএনবি