সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যে কারণে এশিয়া কাপের দলে নাঈম

অনলাইন ডেস্ক :

ইনজুরিতে পড়েছেন একজন মিডল অর্ডার ব্যাটার। সেই নুরুল হাসান সোহানের জায়গায় একেবারে অপ্রত্যাশিতভাবেই এশিয়া কাপের দলে সুযোগ পেয়ে গেলেন ওপেনার নাঈম শেখ। যার টি-টোয়েন্টি স্ট্রাইক রেট মাত্র ১০৩.৭১। পারফরমেন্স খুবই বাজে। তবে সদ্য উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এই সেঞ্চুরির কারণেই কি নাঈম শেখ হুট করে সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপের দলে? টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের দলে বিবেচনায় ছিলেন সাব্বির রহমান এবং সৌম্য সরকার। দুজনের মাঝে সাব্বিরকে দলে নেওয়া হলেও সৌম্য সুযোগ পাননি। অবশ্য উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সৌম্যর পারফর্মেন্স ছিল যাচ্ছেতাই। সর্বশেষ ৯ টি-টোয়েন্টিতে ১২.৫৫ গড় এবং ৮১.৮৮ স্ট্রাইক রেটে ১১৩ রান করা নাঈম শেখকে নেওয়ার পেছনে কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, তার চেয়ে উপযুক্ত আর কাউকে নাকি খুঁজে পাওয়া যায়নি। নান্নুর মতে, এই ফরম্যাটে প্রায় সবার পারফর্মেন্সই খারাপ। তাই নাঈম শেখ ছাড়া তাদের কাছে বিকল্প উপায় ছিল না। পাশাপাশি নাঈমকে দলে নেওয়ার পেছনে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডেতে তার সেঞ্চুরির ভূমিকা আছে বলেও জানান নান্নু। ফরম্যাট ভিন্ন হলেও বড় স্কোর করা ব্যাটার আত্মবিশ্বাস ফিরে পায় বলে তার বিশ্বাস। এশিয়া কাপে মাত্র দুজন ওপেনার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই বিবেচনা থেকে নাঈমকে নাকি ‘ব্যাকআপ ওপেনার’ হিসেবে নেওয়া হয়েছে।