সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আবারও বাংলা টাইগার্সের কোচ আফতাব

অনলাইন ডেস্ক :

চলতি বছরের নভেম্বরে আবুধাবিতে বসবে টি-টেন লিগের ষষ্ঠ আসর। ২৩ নভেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই লিগে ফের কোচের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাবেক ব্যাটার আফতাব আহমেদকে। বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পালন করবেন আফতাব। মঙ্গলবার (২৩ আগষ্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি। এর আগে প্রথম আসরেও বাংলা টাইগার্সের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছিলেন আফতাব। ওই আসরে তাঁর সঙ্গে দলটির কোচিং স্টাফে ছিলেন নাফিস ইকবাল ও মোহাম্মদ নাজিমউদ্দিনও। দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত আফতাব, ‘ঘরে ফেরার মতো অনুভব করছি। টি-টেন লিগের প্রথম আসরটা বেশ উপভোগ করেছিলাম। দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে এবারও আমি মুখিয়ে আছি। প্রথম আসরে আমার অধীনে দল রানার-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করলেও এবার আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ’