সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

রাজধানীতে নকল ওষুধ বিক্রি, আটক ৬

রাজধানীতে নকল আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব।

আটক ব্যক্তিরা হলেন, মো. ওয়াজেদ ইসলাম শান্ত (২০), মো. রাসেল (২৯), মো. হৃদয় (২৯), মো. মুরসালিন আহমেদ (১৮), মো. সবুজ মিয়া (১৮) এবং নান্টু (৫২)।

বুধবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানিয়েছে, রাজধানীর নারিন্দায় অবস্থিত এক অবৈধ কারখানায় র‍্যাব-২ তল্লাশি চালায়। পরে কামরাঙ্গীরচর, কাঁটাবন, নাজিরা বাজার, গুলিস্তান ও পুরান ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব আরও জানায়, তারা কারখানায় নকল ওষুধ তৈরি করতো এবং বিভিন্ন জায়গায় তা বিক্রি করতো। অভিযানের সময় নকল ওষুধ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, ‘তারা এই ব্যবসা গত ২-৩ বছর ধরে করছে। আটকদের আইনি ব্যবস্থা নেয়া হবে।’

—-ইউএনবি