সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বগুড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি :

পূর্ব বিরোধের জের ধরে বগুড়া সদরে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বগুড়া শহরতলীর ফাঁপোড় ইউনিয়নের ফাঁপোড় হাটখোলায় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলাম রকি (৩৩) ফাঁপোর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, রকি এলাকায় বসবাস করতেন না। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তিনি প্রায়ই এলাকায় দলীয় ও ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি ফাঁপোড় হাটখোলা মাঠে লোকজনের সাথে গল্প করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। তার সহযোগীরা এ সময় পালিয়ে গেলে দুর্বৃত্তরা রাম দা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় মারা যান।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, হত্যাকাণ্ডেরর পর পরই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

তবে কারা কেন হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।