সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পিকে হালদারের আরও দুই নারী সহযোগী আটক

অর্থ পাচার মামলায় তুমুল আলোচিত আন্তর্জাতিক লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের দুই নারী সহযোগীকে বুধবার রাজধানী থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক দুই নারী হলেন- শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদ(৩৭)। তারা পিকে হালদারের প্রধান সহযোগী পিপল’স লিজিং কোম্পানির পরিচালক খবির উদ্দিনের মেয়ে।

র‌্যাবের মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী এলাকা থেকে তাদের আটক করে।

হালদার ভারতের গোয়েন্দা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

হালদার আইএলএফএসএল -এর পরিচালকের দায়িত্ব পালনকালে প্রায় তিন হাজার ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন গত ৮ জানুয়ারি হালদারের বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত করে প্রায় ২৭৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের তথ্য পায়।

—ইউএনবি