সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ডামুড্যা জাতীয় শোক দিবস পালিত

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :

ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের পক্ষ থেকে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালিত। বুধবার (২৪শে) আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কনেশ্বর এস.সি.এডওয়ার্ড ইন্সটিটিউশনের মাঠ প্রাঙ্গনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত শোক সভার প্রধান অতিথি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক (এম.পি)। কনেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান বাবলু সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন মোল্যা, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার সরদার, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস সরকার, আমার রাজ্জাকের আহবায়ক সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল। উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম। সহ ডামুড্যা উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।