সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি:

সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ২৪ আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার সাদিয়া বিনতে সোলায়মান এর উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার সিলেট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সহ অন্যান্য কর্মকর্তারা তার সিলেট জেলায় কর্মকালীন স্মৃতিচারণ করেন।
এছাড়া জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এবং সদ্য বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে স্হানীয় সরকার সিলেট এর উপ পরিচালক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইয়াসমিন রুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বিদায়ী পুলিশ সুপারকে ফুলের তোড়াসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।