সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কোচের সঙ্গে বাগদান সারলেন টেনিস তারকা

অনলাইন ডেস্ক :

উইম্বলডনের সবুজ গালিচা যে তার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে আছে, তা মোটামুটি সবারই জানা। কেননা দুই বার (২০১১ ও ২০১৪) চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। বিশেষ কিছু করতে হলে বিশেষ জায়গাকেই বেছে নিতে হয়। চেক প্রজাতন্ত্রের নারী টেনিস তারকা পেত্রা কেভিতোভা ঠিক সেটাই করলেন। কোচ জিরি ভানেকের সঙ্গে বাগদান সারলেন তিনি। ঘাসের কোর্টে আরো এক আনন্দের স্মৃতি যোগ করলেন এই ৩২ বছর বয়সী। বাগদান সেরে টুইটারে কেভিতোভা লেখেন, ‘আপনাদের সঙ্গে খুশির খবর ভাগাভাগি করে নিতে চাই আমরা। আমার বিশেষ জায়গা আমি হ্যাঁ বলেছি (কোচ ভানেককে)।’ বাগদানের তিন দিন আগেই সিনসিনাটি টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিলেন কেভিতোভা। সেই হতাশা মন থেকে দ্রুতই মুছে ফেলেন। ২০১৬ সালের নভেম্বরে ভানেককে নিজের কোচ হিসেবে ঘোষণা দিয়েছিলেন দুটো গ্র্যান্ডস্ল্যামের মালিক। ধীরে ধীরে তা পায় প্রেমের পরিণতি। ভানেকের আগে হকি খেলোয়াড় রাডেক মিডলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কেভিতোভা। ২০১৫ সালে বাগদানও করেন তারা। কিন্তু এরপর দ্রুতই ছেদ পড়ে সেই সম্পর্কের। কেভিতোভার আঙুলে আংটি পরানোর আগে ডিভোর্সি ছিলেন ভানেক। প্রথম স্ত্রী মার্কেতার ঘরে দুটো সন্তানও আছে তার। টেনিসে সবশেষ মেজর কোনো টুর্নামেন্ট খেলেছিলেন ২০১০ সালে। এরপরই কোচিংয়ে মনোনিবেশ করেন চেক প্রজাতন্ত্রের সাবেক এই খেলোয়াড়। কেভিতোভার কোচ হওয়ার আগে সাবেক ১ নম্বর তারকা কেরোলিনা পিলস্কোভার গুরু ছিলেন তিনি।