সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

জাতিসংঘের চিফস অব পুলিশ সামিটে (ইউএনসিওপিএস ২০২২)-এ যোগ দেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত দুই দিনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন।

বৈঠকে অংশ নিতে ৬ সদস্যের প্রতিনিধি দলে আইজিপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আইজিপিকে শুধুমাত্র সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যেই ভিসা দেয়া হয়েছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ ও সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ মাসুদ আলম।

জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত ইউএনসিওপিএস ২০২২-এ বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশ প্রধান, আঞ্চলিক ও পেশাদার পুলিশ সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিরা মিলিত হবেন।

গত বছরের ডিসেম্বরে, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বেনজির আহমেদসহ সাত সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

বেনজির দেশের পুলিশ প্রধান হওয়ার আগে র‌্যাবের মহাপরিচালক ছিলেন।

—ইউএনবি