সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এশিয়া কাপ ২০২২ : স্টেডিয়ামে যা নিষিদ্ধ থাকবে

অনলাইন ডেস্ক :

আগামী ২৭ আগস্ট দুবাইতে পর্দা উঠছে ১৩তম এশিয়া কাপ টুর্নামেন্টের। ১৬ দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। আর বহুল প্রতিক্ষিত ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ আগামী ২৮ আগস্ট। এশিয়া কাপকে সামনে রেখে মাঠে খেলা দেখতে যাওয়া সমর্থকদের জন্য নির্দেশনা দিয়েছে দুবাই পুলিশ। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের এশিয়া কাপের ম্যাচে ক্রিকেট ভক্তরা স্টেডিয়ামে সেলফি স্টিক, পাওয়ার ব্যাঙ্ক, রাজনৈতিক পতাকা, ব্যানার, বাইক ,স্কুটার, প্লাকার্ড ও ফ্লাশ ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। এইসব পণ্য স্টেডিয়ামে নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে দুবাই পুলিশ। এছাড়া স্টেডিয়ামে দর্শকদের জন্য আরও কিছু বিষয় নিষিদ্ধ করেছে দুবাই পুলিশ। এর মধ্যে রয়েছে রিমোট কন্ট্রোল যন্ত্র, গ্লাস, পোষা প্রাণী, বেআইনি ও বিষাক্ত পদার্থ, সেলফি স্টিক বা ছাতা, ধারালো জিনিস, বাহিরের খাবার, আতশবাজি এবং সিগারেট। টিকিট ব্যাতিত কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র টিকিটধারীরই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। কর্তৃপক্ষের জারি করা সকল নিরাপত্তা ও নির্দেশিকা দর্শকরা যেন কঠোরভাবে মেনে চলে তার আহ্বান জানিয়েছে দুবাই পুলিশ। এছাড়াও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ম্যাচ শুরুর ৩ ঘন্টা আগে স্টেডিয়ামের গেট খোলা হবে। ৪ বছর ও তার থেকে বেশি বয়সী বাচ্চাদের টিকিট লাগবে। পার্কিংযের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। এলোমেলো জায়গায় পার্কিং করা যাবে না।