সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যারা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পিএসজি’র প্রতিপক্ষ

অনলাইন ডেস্ক :

তুরস্কের ইস্তানবুলে হয়ে গেল ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। একই গ্রুপে পড়েছে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা ও তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গ্রুপ জি’তে পড়েছে মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি। গ্রুপ পর্বে পিএসজির প্রতিপক্ষরা হলো- জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা। ড্রয়ের জন্য চারটি পট নির্ধারণ হয়েছিল। ইউরোপের শীর্ষ ছয়টি লিগের চ্যাম্পিয়নের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের শিরোপাধারী ছিল এক নম্বর পটে। রিয়াল চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা- দুটোতেই চ্যাম্পিয়ন হওয়ায় এই পটে জায়গা পেয়েছে ডাচ লিগের সেরা আয়াক্স। দুই থেকে চার নম্বর পট নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোএফিশিয়েন্ট র‌্যাঙ্কিং মেনে। ৬ ও ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার শুরু হবে গ্রুপের প্রথম ধাপ। গ্রুপ পর্বের খেলা হবে মোট ছয় সপ্তাহ। শেষ ধাপ হবে ১ ও ৯ নভেম্বর মঙ্গলবার ও বুধবার।