সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

জনপ্রিয় গায়ক বাম্বা আর নেই

অনলাইন ডেস্ক :

চলে গেলেন জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য। শুক্রবার (২রা সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। তবে সুনির্দিষ্ট ভাবে এখনো কিছু জানা যায়নি। সম্প্রতি ঐশ্বরিয়া রায় বচ্চন অভিনীত মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান পার্ট ১’ এর ‘পোন্নি নাধি’ গানটি গেয়েছিলেন বাম্বা বাক্য। কিন্তু ছবি মুক্তির আগেই প্রয়াত হলেন সংগীত শিল্পী। তার গানের ঝুলিতে আছে ‘পুলিনাঙ্গল’ এবং ‘সিমতাঙ্গারন’-এর মতো একাধিক হিট গান। এ আর রহমানের হাত ধরে সংগীত জগতে পা রাখা তার। রজনীকান্তের ‘২.০’ তে বাক্য প্রথম গান গেয়েছিলেন। একই বছর তিনি বিজয় সরকারের হয়ে এ আর রহমানের জন্য আবার গান করেন। তিনি এ আর রহমানের সার্বক্ষণিক সহযোগী ছিলেন। এ ছাড়া ব্যারিটোনের জন্য বিখ্যাত ছিলেন তিনি। গায়কের অকাল প্রয়াণে শোকের ছায়া মেনে এসেছে বিনোদন জগতে। বাম্বার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। অভিনেতা শান্তনু ভাগ্যরাজ টুইট করে লিখেছেন, ‘তার কণ্ঠ খুব পছন্দের। অনেক তাড়াতাড়ি চলে গেলেন।’ এছাড়াও গায়ক-সুরকার সন্তোষ ধয়ানিধি লিখেছেন, ‘শান্তিতে থাকুন ভাই, খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ -হিন্দুস্তান টাইমস