সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

‘বিগ বস’ এর নতুন সিজনে নুসরাত

অনলাইন ডেস্ক :

টলিউড পেরিয়ে বলিউডের দিকে পা বাড়াতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান। সম্প্রতি এমন খবর নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে সেটি কোন সিনেমার মধ্য দিয়ে নয় বরং সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর নতুন সিজন, ‘বিগ বস ১৬’ এর মধ্য দিয়ে। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘বিগ বস’ সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরাত। পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই আলোচিত নায়িকা। তবে নুসরাত কিন্তু এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এটেছেন! কেউ কিছু জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে টলিপাড়ায় পুরো গুঞ্জন, বিগ বসে এন্ট্রি নেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরি। বিগ বস মানেই বিতর্কের আখড়া। ‘বিগ বস’ এ এন্ট্রি পাওয়ার মূল যোগ্যতাই হল, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, ঘরের ভিতরও রোজই আসতে হবে খবরের শিরোনামে। গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই তো স্বাভাবিক। এদিকে নুসরাতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি। আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরাতও খুব শিগগির পাড়ি দেবেন মুম্বাইয়ে!