সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ভারতীয় দলে আবারও বড় ধাক্কা

অনলাইন ডেস্ক :

ইতোমধ্যেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে ভারত। কিন্তু সেই পর্ব শুরুর আগেই ভারতীয় দলে এলো বড় ধাক্কা। হঠাৎ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। যিনি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের অন্যতম নায়ক ছিলেন। জাদেজার বদলে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। পাকিস্তানের বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন জাদেজা। ২৯ বলে করেছিলেন ৩৫ রান। ভারতের জয়ের পেছনে তার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, জাদেজা ডান হাঁটুতে চোট পেয়েছেন। বোর্ডের চিকিৎসকরা তার ইনজুরির দেখভাল করছেন। জাদেজার বদলে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। উল্লেখ্য, হংকংয়ের বিপক্ষে ১ উইকেট শিকার করে জাদেজা এখন এশিয়া কাপে ভারতের সফলতম বোলার। তিনি টপকে গেছেন ২২ উইকেট নেওয়া ইরফান পাঠানকে। এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ খেলছিলেন জাদেজা। তবে ইরফান পাঠানের সবগুলো শিকার ছিল ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে। আর জাদেজা ওয়ানডে আর টি-টোয়েন্টি উভয় ফরম্যাট মিলিয়েই ২৩ উইকেট নিয়েছেন।